আইএসএসএলের সঙ্গে চুক্তি নবায়ন করলো বিটিআরসি

৯ মার্চ, ২০২১ ২০:৫৯  
গ্রাহকসেবা জোরদারের লক্ষ্যে অভিযোগ ও সেবার শর্টকোড ১০০ এর সেবাদানকারী কল সেন্টারের সাথে চুক্তি নবায়ন করেছে বিটিআরসি। ২৪ ঘণ্টাই সেবা দিকে মঙ্গলবার বিটিআরসির প্রধান কার্যালয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান ইমপেল সার্ভিস অ্যান্ড সল্যুশন লিমিটেডের সঙ্গে চুক্তি নবায়ন করে কমিশন। কমিশনের পক্ষে চুক্তিতে সই করেন সিস্টেম অ্যান্ড সার্ভিসের পরিচালক সাজেদা পারভীন। অপরদিকে আইএসএসএল এর পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক আশিকুর রহমান। এসময় বিটিআরসি ভাইস চেয়ারম্যান সুব্রত কুমার মৈত্র, বিটিআরসির মহাপরিচালক নাসিম পারভেজ, আইএসএসএল ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক উপস্থিত ছিলেন। এর আগে ২০১৬ সালে দেশের মোবাইলফোন, ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সুবিধা ব্যবহারকারী গ্রহকদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির লক্ষ্যে শর্টকোড কল সেন্টার চালু করে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আর ২৮ ঘণ্টাই টেলিকম সেবা সংক্রান্ত অভিযোগ নেয়ার ক্ষেত্রে আইএসএলের সঙ্গে চুক্তি করে বিটিআরসি।